বঙ্গদেশে সংবাদপত্র প্রকাশ এবং বাঙালিদের সাংবাদিকতায় হাতেখড়ির ঐতিহাসিক ঘটনাটা ১৭৬৭ খ্রিস্টাব্দ থেকেই শুরু হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত এ নিয়ে তোড়জোড় শুরু হয় ১৭৮০ সালে, অবাঙালি হিকি সম্পাদিত ও প্রকাশিত বেঙ্গল গেজেট প্রকাশের মধা দিয়ে। তবে ১৮১৬ সালে প্রকাশিত বাঙ্গাল গেজেট থেকেই এদেশের প্রকৃত বাঙালিদের সাংম্মদিকতার প্রাথমিক যুগের শুরু। কলকাতায় মুসলমানসী সাংবাদিকতায় নাম লেখাতে যখন নড়েচড়ে বসল তখন এ প্রাথমিক ঘটনার অর্ধশতাব্দী পেরিয়ে গেছে।
১৮৩১ সালে বাঙালি মুসলমানরা পত্রিকা প্রকাশনা ও সাংবাদিকতার জগতে প্রথম পা ফেলেছিল। সেই থেকে শুরু। এরপর শত শত পত্রপত্রিকা মুসলমানদের হাতে সম্পাদিত হয়ে বের হয়েছে। যদিও এসব পত্রিকার অনেকগুলোরই প্রকাশনার উদ্দেশ্যের মধ্যে ছিল রাজতোষণ, ধর্ম বিতর্কে নিজেদের অবস্থা জানান দেওয়া, শিক্ষা সংস্কার ও ভাষ্য সমস্যা ইত্যাদিকে মোকাবিলা করার একটা অভিপ্রায়, তথাপি এর মাধ্যমেই বাঙালি মুসলমানের সাংবাদিকতার হাতেখড়ি তেমন হয়েছে, তেমনি একটি বিশিষ্টতায় তা সেই প্রাথমিক যুগেই পৌছাতে পেরেছিল।
ব্রিটিশ আমলের এ সাংবাদিকতার ভিত থেকেই পাণ্ডিয়ান-বাংলাদেশ আমলে কালি মুসামানের পত্রপত্রিকা প্রকাশনা ও সাংবাদিকতার ঋরাবহিকতা চলে আসছে। অনেকেই এর উপব কাজ করেছেন।


Reviews
There are no reviews yet.